বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ৭৫ হাজারের বেশি আবেদন



ছবি: সংগৃহীত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষার আবেদনপ্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় মোট আবেদন করেছেন ৭৫ হাজার ৪৬ জন শিক্ষার্থী।

ভর্তি কমিটির সদস্যসচিব মোহাম্মদ সেলিম গতকাল শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ৫ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ করা হয়।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৩ জানুয়ারি বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরদিন ১৪ জানুয়ারি একই সময়ে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হবে। ভর্তি পরীক্ষা সিলেট ও ঢাকার বিভিন্ন কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এবছর শাবিপ্রবিতে মোট ১ হাজার ৫৬৬টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এসব আসনের বাইরে সোসাইটিজ মেরিট অ্যালোকেশন (এসএমএ) কোটার আওতায় অতিরিক্ত ৭৭টি আসন সংরক্ষিত থাকবে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!