বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

মনোনয়নপত্র সংগ্রহ ২,৭৮০ জনের, জমা দেওয়ার শেষ দিন আজ



ছবি: সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ সোমবার। নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগ এবং কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক এ এস এম হুমায়ুন কবীর জানিয়েছেন, গতকাল পর্যন্ত দেশের ৩০০টি সংসদীয় আসনে মোট দুই হাজার ৭৮০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রোববার তিনি বলেন, নির্বাচন কমিশনের ১০টি প্রশাসনিক অঞ্চলে এই সংখ্যক প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছেন।

তিনি আরও জানান, এখন পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন মাত্র ৩১ জন প্রার্থী।

অঞ্চলভিত্তিক হিসাবে রংপুর অঞ্চলে ২৮৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, জমা দিয়েছেন তিনজন। রাজশাহী অঞ্চলে ২৬৯ জন মনোনয়নপত্র নিলেও কেউ এখনো জমা দেননি। খুলনা অঞ্চলে ৩০২ জন সংগ্রহ করেছেন এবং একজন জমা দিয়েছেন।

বরিশাল অঞ্চলে ১৬১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, এর মধ্যে সাতজন দাখিল করেছেন। ফরিদপুর অঞ্চলে ১৪১ জন সংগ্রহ করে আটজন জমা দিয়েছেন। ঢাকা অঞ্চলে ৫০৯ জন মনোনয়নপত্র নিয়েছেন এবং দুজন জমা দিয়েছেন।

এ ছাড়া ময়মনসিংহ অঞ্চলে ৩৩৯ জন, কুমিল্লা অঞ্চলে ৪০৫ জন, সিলেট অঞ্চলে ১২৭ জন এবং চট্টগ্রাম অঞ্চলে ২৪০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!