
বালাগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের ১৯৮৯ সালের এসএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি–২০২৬ সম্পন্ন হয়েছে।
এই মানবিক উদ্যোগে অর্থায়ন করেন ১৯৮৯ ব্যাচের শিক্ষার্থী ও বিশিষ্ট সমাজকর্মী-শিক্ষানুরাগীরা। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- খাঁপুর গ্রামের আব্দুল আজিজ মাসুক, আনোয়ারপুর গ্রামের আব্দুল ওয়ালী সেজন, আলাপুর গ্রামের খলিলুর রহমান শামীম, সিরাজপুর গ্রামের আমিরুজ্জামান আমির আলী, শাহীন আহমদ ও আব্দুল কাদির সেলিম, মুহাম্মদপুর গ্রামের মনসুর আহমদ জলফু, সায়েক আহমদ, কলুমা গ্রামের জালাল আহমদসহ বিভিন্ন দেশে অবস্থানরত তাঁদের সহপাঠী সমাজকর্মীরা।
শনিবার (২৪ জানুয়ারি) বালাগঞ্জ উপজেলার দেওয়ান আব্দুর রহিম দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ–ওসমানী নগর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও ইমরান আহমদ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. মো. এনামুল হক সরদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ. ফ. ম. শামীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেওয়ান আব্দুর রহিম দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খলিলুর রহমান, গোয়ালা বাজার আদর্শ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ, নলজুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসিদ আলী, দেওয়ান বাজার সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামছুল আলম, শিক্ষানুরাগী আব্দুল জলিল বেলাল, ইউপি সদস্য বাবরু মিয়া, পর্তুগাল প্রবাসী আব্দুল আহাদ, লন্ডন প্রবাসী সাদিক আহমদ, প্রভাষক জাকারিয়া আহমদ টিপু, শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম খান, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক শাহ মো. হেলাল, নির্বাহী সদস্য এম. এ. কাদির, সমাজকর্মী মিজানুর রহমান মির্জা, কওছর আহমদ, আনোয়ার আলী, গহরপুর ব্লাড ফাইটার্সের সভাপতি কামরান আহমদ, গহরপুর ছাত্রকল্যাণের সভাপতি আব্দুল মুহাইমিনসহ আরও অনেকে।
অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলুর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আহমদ আলী।
বক্তারা এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।






