শনিবার, ২১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

বালাগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ ২জন গ্রেফতার



বালাগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মাদকদ্রব্য, দেশীয় অস্ত্রসহ ২জনকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (২৮ জানুয়ারি) রাত ৮টার দিকে যৌথ বাহিনীর অভিযানকালে বালাগঞ্জ সদর ইউনিয়নের চানপুর গ্রামের আনু রবি দাসের বসতঘর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, চানপুর গ্রামের মৃত বলিয়া রবি দাসের ছেলে আনু রবিদাস (৫২) এবং তার ছেলে শচিন্দ্র রবি দাস (১৯)। এ ব্যাপারে বালাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০৭, তারিখ-২৯ জানুয়ারি ২০২৬।

বালাগঞ্জ থানার এসআই বিনয় ভূষণ চক্রবর্তী আলাপকালে এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, অভিযানকালে ছোটবড় ৮৮বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্যেও আনুমানিক মূল্য ২৫হাজার ৮৫০টাকা। এ ব্যাপারে বালাগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!