শনিবার, ২১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

ফেঞ্চুগঞ্জে ধানের শীষের প্রার্থী এম এ মালিকের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত



সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার জেটিঘাট এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী এম এ মালিকের সমর্থনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিএনপি নেতা খালেদুজ্জামান খালেদের উদ্যোগে এবং সভাপতিত্বে এ উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম এ মালিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – বিএনপি নেতা ব্যারিস্টার আবদুস সালাম, তসলিম আহমেদ নীহার, আব্দুল আহাদ খান জামাল ও মোয়াজ্জেম হোসেন শাহেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।বক্তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এম এ মালিককে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান। তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষের প্রার্থীর বিজয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।এ সময় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও কর্মীরাও বক্তব্য রাখেন এবং আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এম এ মালিককে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান।

উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!