মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

রাজা ম্যানশন ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল আজিজ লয়লুকে সংবর্ধনা প্রদান



সিলেটের ঐতিহ্যবাহী রাজা ম্যানশন ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সভাপতি, সানফ্লাওয়ার শিশু বিদ্যালয় ও মর্তুজা আলী মাস্টার পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজ লয়লুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ওসমানীনগর দয়ামীর ইউনিয়নের খন্দকার এলাকাবাসী এবং সানফ্লাওয়ার শিশু বিদ্যালয় ও মর্তুজা আলী মাস্টার পাবলিক স্কুলের যৌথ আয়োজনে গত শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে তাঁকে এ সংবর্ধনা প্রদান করা হয়। বিদ্যালয় হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা শহীদ আবুল কালাম সেতু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খন্দকার বাজার উচ্চ বিদ্যালয় ও ছমিরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা মমতাজ উদ্দিন।

সানফ্লাওয়ার শিশু বিদ্যালয় ও মর্তুজা আলী মাস্টার পাবলিক স্কুলের সহকারী শিক্ষক আব্দুল খালিকের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশিষ্ট সমাজকর্মী আবরার মোস্তাফা খান, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি ফজল আহমদ জনি, শিক্ষানুরাগী মো. সিরাজুল ইসলাম, গিয়াস উদ্দিন বাদশা, মিনু মিয়া, আবুল হোসেন, মো. মবসুর আহমদ, আমিন আহমদ, রাজু মিয়া, মর্তুজা আলী মাস্টার পাবলিক স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. রহমত আলী, শিক্ষক নবীকুল ইসলাম, ভানু বিশ্বাস, সালেহ আহমদ প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত আব্দুল আজিজ লয়লুকে সম্মাননা ক্রেস্ট এবং বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!