
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলায় ধানের শীষ প্রতীকের প্রার্থীরা দাপুটে সাফল্য দেখিয়েছেন। জেলার ৬টি সংসদীয় আসনের মধ্যে ৫টিতেই জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা। একমাত্র ব্যতিক্রম সিলেট-৫ আসন, যেখানে বিজয়ী হয়েছেন ১১ দলীয় জোটের শরিক বাংলাদেশ খেলাফত মজলিস নেতা মুফতি আবুল হাসান।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ফলাফল ঘোষণা করেন সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
ঘোষিত বেসরকারি ফলাফলে–
সিলেট-১ বিজয়ী: খন্দকার আব্দুল মুক্তাদীর (বিএনপি) — ১,৭৬,৯৩৬ ভোট
নিকটতম প্রতিদ্বন্দ্বী: মাওলানা হাবীবুর রহমান (বাংলাদেশ জামায়াতে ইসলামী) — ১,৩৪,৯৮৩ ভোট
অন্যান্যদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ২,৭০১, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ৯০৭, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল ৮০১ ও ১,১৩৪, গণ অধিকার পরিষদ ৩১৪ এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ ২৩৯ ভোট পেয়েছে।
সিলেট-২
বিজয়ী: তাহসীনা রুশদীর লুনা (বিএনপি) — ১,১৭,৯৫৬ ভোট
নিকটতম প্রতিদ্বন্দ্বী: মুনতাসির আলী (খেলাফত মজলিস) — ৩৮,৬৩৫ ভোট
জাতীয় পার্টি ১,৪২০, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১,৪০৮ এবং গণফোরাম ৬৩৭ ভোট পেয়েছে।
সিলেট-৩
বিজয়ী: এম এ মালিক (বিএনপি) — ১,১৫,৪৫০ ভোট
নিকটতম প্রতিদ্বন্দ্বী: হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন রাজু (বাংলাদেশ খেলাফত মজলিস) — ৭৫,৬৭৪ ভোট
এ আসনে জাতীয় পার্টি ২,৬৩০, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১,৩৯১, স্বতন্ত্র প্রার্থী মুস্তাকিম রাজা চৌধুরী ৪,১৯৯ এবং মইনুল বাকর ২৯৭ ভোট পেয়েছেন।
সিলেট-৪
বিজয়ী: আরিফুল হক চৌধুরী (বিএনপি) — ১,৮৬,৮৪৬ ভোট
নিকটতম প্রতিদ্বন্দ্বী: জয়নাল আবেদিন (জামায়াত) — ৭১,৩৯১ ভোট
জাতীয় পার্টি ১,৯৬৬ এবং গণঅধিকার পরিষদ ৫৬১ ভোট পেয়েছে।
সিলেট-৫
বিজয়ী: মুফতি আবুল হাসান (বাংলাদেশ খেলাফত মজলিস) — ৭৯,৩৫৫ ভোট
নিকটতম প্রতিদ্বন্দ্বী: উবায়দুল্লাহ ফারুক (জমিয়তে ইসলাম) — ৬৯,৭৭৪ ভোট
বিএনপির বিদ্রোহী প্রার্থী মামুনুর রশিদ চাকসু মামুন পেয়েছেন ৫৭,২৫১ ভোট এবং বাংলাদেশ মুসলিম লীগ ৩৭২ ভোট।
সিলেট-৬
বিজয়ী: এমরান আহমদ চৌধুরী (বিএনপি) — ১,০৯,৯১৭ ভোট
নিকটতম প্রতিদ্বন্দ্বী: মোহাম্মদ সেলিম উদ্দিন (জামায়াত) — ১,০১,৫৬৯ ভোট
স্বতন্ত্র প্রার্থী ফখরুল ইসলাম পেয়েছেন ২৩,৮৪৬ এবং গণঅধিকার পরিষদ ১,৩৮৬ ভোট।
সামগ্রিক ফলাফলে দেখা যায়, সিলেটে ধানের শীষের প্রভাব সুস্পষ্ট। ৬টির মধ্যে ৫টি আসনে জয়লাভ করে বিএনপি।
অপরদিকে ১টিতে জয়ী হয়ে খেলাফত মজলিস।




