শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ | ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

২৯৭ আসনের ফল ঘোষণা, দুই দশক পর সরকার গঠনের পথে বিএনপি



ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। তবে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল আপাতত ঘোষণা করা হয়নি। কমিশন জানিয়েছে, সংশ্লিষ্ট জটিলতা নিরসনের পর এ দুই আসনের ফল পরবর্তীতে জানানো হবে।

ঘোষিত ফল অনুযায়ী, ২৯৯ আসনের মধ্যে মিত্র দলগুলোর তিনটি আসনসহ মোট ২১২টি আসনে জয় লাভ করে প্রায় দুই দশক পর সরকার গঠনের পথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের মিত্ররা মোট ৭৭টি আসনে জয়লাভ করেছে। এর মধ্যে দলটি এককভাবে ৬৮টি আসনে বিজয়ী হয়েছে। এছাড়া এনসিপি পেয়েছে ৬টি আসন এবং বাংলাদেশ ইসলামী আন্দোলন এককভাবে ১টি আসনে জয় পেয়েছে।

গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হয়। ভোটগ্রহণ শেষে তাৎক্ষণিকভাবে গণনা কার্যক্রম শুরু হয়। পরে সারা দেশের রিটার্নিং কর্মকর্তারা ফলাফল ইসিতে পাঠাতে থাকেন। বৃহস্পতিবার রাতেই কমিশন আংশিক ফল প্রকাশ শুরু করে এবং গভীর রাত থেকে চূড়ান্ত বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। দেশি-বিদেশি গণমাধ্যম, রাজনৈতিক নেতা ও পর্যবেক্ষকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে এই ফলাফল ঘোষণা করা হয়।

শুক্রবার সকাল প্রায় ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে আয়োজিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিকভাবে ২৯৭টি আসনের ফলাফল ঘোষণা করা হয়। এ সময় জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মোট ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এদিকে শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন বাতিল করা হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী প্রার্থীদের বিরুদ্ধে আদালতে মামলা থাকায় ওই দুটি আসনের ফলাফল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!