বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

অমর একুশে উপলক্ষে ৯ বিশিষ্টজন ও ‘ওয়ারফেজ’-এর হাতে একুশে পদক ২০২৬ তুলে দিলেন প্রধানমন্ত্রী



অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ‘একুশে পদক ২০২৬’ প্রদান করা হয়েছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ বৃহস্পতিবার সকালে আয়োজিত আনুষ্ঠানিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান পদকপ্রাপ্তদের হাতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা তুলে দেন।

অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে। সকাল ১০টা ৫৩ মিনিটের দিকে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছান। সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি পদকপ্রাপ্তদের নাম ও তাঁদের অবদানের বিবরণ পাঠ করেন এবং পুরস্কার প্রদান পর্ব সঞ্চালনা করেন।

এ বছর বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি সংগীত দলকে একুশে পদকে ভূষিত করা হয়। চলচ্চিত্রে অবদানের জন্য ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক মো. আবদুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম, সংগীতে (মরণোত্তর) আইয়ুব বাচ্চু, নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যকলায় অর্থী আহমেদ পদক লাভ করেন।

মরণোত্তর পদকপ্রাপ্ত আইয়ুব বাচ্চুর পক্ষে তাঁর স্ত্রী ফেরদৌস আখতার চন্দনা প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন। এছাড়া জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ সংগীত দল হিসেবে একুশে পদক গ্রহণ করে; দলের পক্ষে পুরস্কার নেন দলনেতা শেখ মনিরুল আলম।

অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!