শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

শাহবাজ শরিফের ঢাকা সফরের আগ্রহ, তারেক রহমানের সঙ্গে বৈঠক চান পাকিস্তান প্রধানমন্ত্রী



পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করেছেন। তিনি এ উদ্দেশ্যে ঢাকা সফর করতে চান বলে জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ওআইসি–এর ফিলিস্তিনবিষয়ক কার্যনির্বাহী কমিটির বৈঠকের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান–এর সঙ্গে সাক্ষাতে ইসহাক দার এ কথা জানান।

বৈঠকে ইসহাক দার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া–র সঙ্গে তার পূর্ববর্তী সাক্ষাতের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, নতুন সরকারের অধীনে বাংলাদেশ–পাকিস্তান সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে তাদের প্রত্যাশা।

এ সময় ফিলিস্তিন ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!