মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

ইরানে ইসরায়েলের ‘প্রতিরোধমূলক হামলা’, তেহরানে বিস্ফোরণ; জরুরি অবস্থা ঘোষণা



মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির পক্ষ থেকে এ হামলাকে ‘আগাম প্রতিরোধমূলক হামলা’ বা প্রি-এম্পটিভ অ্যাটাক হিসেবে উল্লেখ করা হয়েছে।

শনিবার সকালে এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ হামলার বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে তিনি দেশজুড়ে ‘বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা’ ঘোষণা করার কথাও জানান।

এদিকে ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাজধানী তেহরান–এ অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পরিস্থিতি নিয়ে শহরজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

ইরানের সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরানের রিপাবলিক এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে তারা তথ্য পেয়েছে।

তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাটি ঘিরে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!