শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

খাদ্য ও অর্থ সহায়তায় রমজানে ১৮০ পরিবারের পাশে ইছকন্দর আলী মানবকল্যাণ ট্রাস্ট



পবিত্র মাহে রমজান উপলক্ষে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের শিওরখাল গ্রামে স্বল্প আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে হাজী মোহাম্মদ ইছকন্দর আলী মানবকল্যাণ ট্রাস্ট।
ট্রাস্টের উদ্যোগে এবার ১২০টি পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয় এবং আরও ৬০ জন অসচ্ছল ব্যক্তিকে নগদ ৬০হাজার টাকার অর্থ সহায়তা প্রদান করা হয়।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শিওরখাল গ্রামের দীঘিওয়ালী বাড়িতে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এ মানবিক কার্যক্রম সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টের প্রবর্তক ও বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব হাজী মোহাম্মদ ইছকন্দর আলী, ট্রাস্টি পরিবারের সদস্য সমাজসেবী মো. ছমির আলী, আতাউর রহমান এবং বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক শাহ মোঃ হেলাল।

ট্রাস্টের পরিচালক, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী মো. আনছার আহমদ ও মো. আনহার মিয়ার আর্থিক সহযোগিতায় এ সহায়তা কার্যক্রম বাস্তবায়িত হয়। তাঁরা বলেন, রমজান মাস কেবল ইবাদতের নয়, বরং মানবিকতা, সহমর্মিতা ও আত্মত্যাগেরও মাস। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘব এবং তাঁদের মুখে স্বস্তির হাসি ফোটানোই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। নিজেদের সামর্থ্যের আলোকে মানবকল্যাণে অবদান রাখতে পারাকে তাঁরা সৌভাগ্যের বিষয় বলে উল্লেখ করেন। ২০২১ সালে প্রতিষ্ঠিত এই ট্রাস্টে মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলেও তাঁরা আশ্বাস দেন।
এ সময় উপকারভোগীরা ট্রাস্টের এ সহায়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!