রবিবার, ১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

ইরানি রাষ্ট্রীয় টিভির দাবি: কার্যালয়েই নিহত আয়াতুল্লাহ আলী খামেনি



ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শনিবার সকালে তেহরানে তার কার্যালয়ে দায়িত্ব পালনরত অবস্থায় নিহত হয়েছেন।

এর আগে স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে বিবিসি ভেরিফাই তেহরানে অবস্থিত লিডারশিপ হাউজ কম্পাউন্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির প্রমাণ পাওয়ার কথা জানায়। এই কম্পাউন্ডই ছিল খামেনির সরকারি কার্যালয়।

অন্যদিকে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-ঘনিষ্ঠ সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, নিজ কার্যালয়ে খামেনির মৃত্যুর ঘটনা প্রমাণ করে যে তাকে আত্মগোপনে রাখা হয়েছে—এমন প্রচারণা ছিল ‘শত্রুপক্ষের মনস্তাত্ত্বিক যুদ্ধের’ অংশ।

ঘটনাটি নিয়ে দেশজুড়ে ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত আনুষ্ঠানিক তথ্য এখনও সীমিত।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!