বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

গহরপুর সোস্যাল অর্গানাইজেশন ইউকের ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত



যুক্তরাজ্যে বসবাসরত গহরপুর এলাকার প্রবাসীদের সংগঠন গহরপুর সোস্যাল অর্গানাইজেশন ইউকে-এর উদ্যোগে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ মার্চ ২০২৬) লন্ডনের ওয়াইটচ্যাপলের একটি অভিজাত রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সূচনা করেন ইমাম উদ্দিন। পরে দোয়া পরিচালনা করেন ইমরান লস্কর। খন্দকার হুছাইন আহমদ ইমন ও ফখরুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন রাজু আহমদ, জুবের আহমদ, খালেদ আহমদ, রেজাউর রহমান মাছুম, খালেদ মাসুদ, ইব্রাহিম ফরহাদ, নুরুল আমিন, কাজী ইমরান, শিহাবুল ইসলাম অনিক, মুফতি রায়হান, শাহ আলম, সাজেল আহমদ ও আজিজুর রহমান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ প্রতিদিনের প্রধান সম্পাদক মুহাম্মদ শরীফুজ্জামান, সিনিয়র সাংবাদিক শফিকুল ইসলাম কাজল, ছহুল এ মুনিম, আবুল কালাম সেতু, আবুল মিয়া, মুহাম্মদ শাহজাহান, খালেদুর রহমান ও জয়নুল আহমদ।

এছাড়া যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত গহরপুর এলাকার শতাধিক তরুণ ও যুবকের উপস্থিতিতে ইফতার মাহফিলটি প্রাণবন্ত হয়ে ওঠে। প্রবাসীদের পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও এলাকার উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়। সবশেষে সম্মিলিত ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!