সোমবার, ৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

সত্য দীর্ঘদিন গোপন রাখতে পারবে না যুক্তরাষ্ট্র : ইরান



ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি দাবি করেছেন, সাম্প্রতিক সামরিক উত্তেজনার মধ্যে কয়েকজন মার্কিন সেনা ইরানের হাতে আটক হয়েছেন। যদিও যুক্তরাষ্ট্র এ তথ্য গোপন করার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেছেন।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লারিজানি বলেন, তাকে জানানো হয়েছে যে কয়েকজন মার্কিন সেনাকে আটক করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তারা সংঘাতে নিহত হয়েছেন। তার মতে, প্রকৃত ঘটনা বেশিদিন গোপন রাখা সম্ভব হবে না।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার জবাবে ইরান পাল্টা সামরিক পদক্ষেপ নিয়েছে।

এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’-এর ২৭তম দফা হামলা পরিচালনা করেছে। সংস্থাটির দাবি, এই অভিযানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। খবর দিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি।

শনিবার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, সমন্বিত এই অভিযানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ইসরায়েলের অধিকৃত উত্তরাঞ্চলের কয়েকটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলেও তারা দাবি করেছে।

এছাড়া আইআরজিসি জানায়, তাদের মহাকাশ বিভাগ নতুন ধরনের কঠিন জ্বালানিচালিত ‘খেইবার-শেকান’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এসব ক্ষেপণাস্ত্র লক্ষ্যভেদী নির্দেশনা ব্যবস্থাসম্পন্ন এবং হাইফা শহরের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যবহৃত হয়েছে বলে দাবি করা হয়েছে।

সংস্থাটির ড্রোন ইউনিট যুক্তরাষ্ট্রের সেনা অবস্থান করা একটি ঘাঁটিতেও হামলা চালিয়েছে বলে জানানো হয়। আইআরজিসির দাবি, ‘মেরিনা’ নামের একটি এলাকায় মার্কিন বাহিনীর অবস্থানে ড্রোন হামলা চালানো হয়েছে।

এ ছাড়া আইআরজিসি জানিয়েছে, তাদের নৌবাহিনী বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সঙ্গে সংশ্লিষ্ট কিছু স্থাপনাতেও হামলা চালিয়েছে। এর মধ্যে সালমান বন্দরে মার্কিন বাহিনীর সামরিক সহায়তা স্থাপনাকে লক্ষ্য করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইরানের হামলার পর ইসরায়েল অধিকৃত অঞ্চলে বারবার সতর্কতামূলক সাইরেন বাজতে শুরু করেছে এবং সেখানে জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!