মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি: শুরু হচ্ছে নতুন রাজনৈতিক অধ্যায়



ইরানে সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর মোজতবা খামেনি দেশের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে একটি নতুন অধ্যায় শুরু করেছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ফুটেজে দেখা গেছে, তার নামে ছোড়া প্রথম ক্ষেপণাস্ত্রের গায়ে লেখা ছিল ‘আপনার সেবায় নিয়োজিত, সৈয়দ মোজতবা’, যা নতুন নেতৃত্বকে কেন্দ্র করে দেশটিতে আলোচনার জন্ম দিয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে দেশটির ৮৮ সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্টস মোজতবা খামেনিকে দেশের নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত করেছেন। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর তিনি ইরানের তৃতীয় সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

নতুন নেতৃত্বের ঘোষণার পর ইরানের বিভিন্ন শহরে সমর্থকরা রাজপথে নেমে এসে ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে তাকে স্বাগত জানান। পাশাপাশি নিরাপত্তা বাহিনীও নতুন কমান্ডার-ইন-চিফের প্রতি আনুগত্য ও শেষ রক্তবিন্দু পর্যন্ত দেশের প্রতি দায়বদ্ধ থাকার শপথ গ্রহণ করে।

তবে নতুন নেতৃত্বকে ঘিরে বিতর্কও দেখা দিয়েছে। জানুয়ারিতে আয়াতুল্লাহ আলি খামেনির বিরুদ্ধে বিক্ষোভের পর, নতুন সুপ্রিম লিডারের নির্বাচনের পরও কিছু এলাকায় প্রতিবাদকারীরা ‘মোজতবার মৃত্যু চাই’ স্লোগান দিতে দেখা গেছে।

বিশ্লেষকরা মনে করছেন, চলমান উত্তেজনার মধ্যে মোজতবা খামেনির নেতৃত্বে ইরানের রাজনৈতিক পরিস্থিতি আরও কঠোর এবং কট্টরপন্থি দিকে ধাবিত হতে পারে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!