বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু, শহীদদের প্রতি শ্রদ্ধা প্রধানমন্ত্রীর



বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বেলা ১১টা ৫ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অধিবেশন কার্যক্রম শুরু হয়। অধিবেশন শুরুর পর সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য প্রদান করেন।

বক্তব্যে তিনি বলেন, আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো। ১৯৭১ সাল থেকে শুরু করে দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন এবং স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে কখনো আপস করেননি। তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি আরও বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে খালেদা জিয়ার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

এ সময় তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন।

তারেক রহমান বলেন, তিনি দল-মত নির্বিশেষে দেশের সব মানুষের প্রতিনিধিত্ব করছেন। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করে তোলাই বিএনপির লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, এই লক্ষ্য বাস্তবায়নের মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে চায় দলটি। এ কাজে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

তিনি আরও বলেন, স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার প্রশ্নে কোনো মতভেদ থাকার কথা নয় এবং এ লক্ষ্য অর্জনে জাতীয় ঐক্যের প্রয়োজন রয়েছে।

অধিবেশনে সভাপতিত্ব করার জন্য খন্দকার মোশাররফ হোসেন-এর নাম প্রস্তাব করেন প্রধানমন্ত্রী।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!