
ইসরায়েলি হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলি লারিজানির নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে তেহরান। তার মৃত্যুর পর নতুন করে আলোচনায় এসেছে জীবনের শেষ সময়ে লেখা একটি চিঠি।
জানা গেছে, দায়িত্ব পালন করতে গিয়ে নিহত ব্যক্তিদের স্মরণে তিনি এই চিঠি লিখেছিলেন। সেখানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানান লারিজানি।
চিঠিতে তিনি উল্লেখ করেন, শহীদদের জানাজা ও দাফন যথাযথ মর্যাদার সঙ্গে সম্পন্ন হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, এ ধরনের আত্মত্যাগ ইরানের ইতিহাসে নতুন নয়; বরং এ ধরনের ঘটনা দেশের সশস্ত্র বাহিনীকে আরও দৃঢ় ও শক্তিশালী করে তোলে।
তিনি শহীদদের সাহসী, দায়িত্বশীল ও আত্মত্যাগী হিসেবে উল্লেখ করে লিখেছেন, দেশের নিরাপত্তা ও আদর্শ রক্ষায় তারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাদের এই আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
চিঠির শেষাংশে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে তাদের পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান লারিজানি। তিনি বলেন, এই ক্ষতি অপূরণীয় হলেও তাদের ত্যাগ কখনও বিফলে যাবে না।
উল্লেখ্য, আলি লারিজানি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন।




