সোমবার, ৩০ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

ট্রাম্পের আশাবাদে সন্দেহ: ইরান যুদ্ধ দীর্ঘমেয়াদি হওয়ার আশঙ্কা বিশ্লেষকদের



ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান সংঘাত দ্রুত শেষ হবে—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন আশাবাদী মন্তব্য করলেও, বিশ্লেষকদের একাংশ এতে ভিন্ন মত পোষণ করছেন। তাদের মতে, পরিস্থিতি দ্রুত শান্ত হওয়ার সম্ভাবনা কম; বরং এই যুদ্ধ দীর্ঘমেয়াদি রূপ নিতে পারে।

ওয়াল স্ট্রিটভিত্তিক বিশ্লেষণা প্রতিষ্ঠান ক্যাপিটাল আলফা পার্টনার্সের বিশ্লেষক বায়রন ক্যালান এক প্রতিবেদনে উল্লেখ করেছেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাত দিন দিন আরও বিস্তৃত ও জটিল হয়ে উঠছে। তার মূল্যায়ন অনুযায়ী, আগামী মে মাসের মধ্যে যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা মাত্র ২৫ শতাংশ। ২০২৬ সালের শেষ নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে—এ সম্ভাবনা ৪৫ শতাংশ। আর সংঘাত ২০২৭ সাল পর্যন্ত গড়ানোর ঝুঁকিও রয়েছে প্রায় ৩৫ শতাংশ।

ইতোমধ্যে এই উত্তেজনা ইরাকেও ছড়িয়ে পড়েছে। সেখানে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর সঙ্গে মার্কিন বাহিনীর সংঘর্ষ অব্যাহত রয়েছে। একই সঙ্গে ইয়েমেনেও পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন বিশ্লেষকরা। বিশেষ করে হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটাতে পারে, যা বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

অন্যদিকে, হরমুজ প্রণালির আংশিক অচলাবস্থার কারণে বিকল্প সরবরাহ ব্যবস্থা হিসেবে সৌদি আরবের তেলের ওপর নির্ভরতা বাড়ছে। এতে আন্তর্জাতিক জ্বালানি বাজারে চাপ বাড়ার পাশাপাশি বিশ্ব অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এছাড়া কাস্পিয়ান সাগর অঞ্চলেও সাম্প্রতিক সময়ে উত্তেজনা বেড়েছে। ইরানের কিছু বন্দর এলাকায় হামলার খবর পাওয়া গেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

বিশ্লেষক বায়রন ক্যালান সতর্ক করে বলেছেন, বেসামরিক স্থাপনায় হামলার মাত্রা বাড়তে থাকায় সংঘাত আরও তীব্র হওয়ার ঝুঁকি রয়েছে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

সবকিছু বিবেচনায় নিয়ে বিশ্লেষকদের অভিমত—দ্রুত সমাধানের সম্ভাবনার চেয়ে দীর্ঘস্থায়ী সংঘাতের ঝুঁকিই বর্তমানে বেশি।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!