সোমবার, ৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

ড. ইউনূসসহ উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ



বিদায়ি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী এম আশরাফুল ইসলাম এ নোটিশ পাঠান বলে জানা গেছে।

নোটিশে অভিযোগ করা হয়, হামের টিকাদান কার্যক্রম রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে হস্তান্তরের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে। এ অভিযোগের প্রেক্ষিতে ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সকল সদস্যের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপের দাবি জানানো হয়েছে।

আইনজীবী এম আশরাফুল ইসলাম বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেন। সেখানে তিনি দাবি করেন, হামের টিকাদান ব্যবস্থাপনা বেসরকারি খাতে দেওয়ার মতো ‘অশুভ ও অপরাধমূলক কর্মকাণ্ডে’ সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতেই এ নোটিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!