সোমবার, ১৮ মে ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

বালাগঞ্জে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইন উদ্বোধন



বালাগঞ্জ উপজেলার মোরারবাজারে পূবালী ব্যাংক পিএলসির ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের ৩দিনব্যাপী প্রচারণা ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। আজ রোববার (১৭ মে) এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি সিলেট পশ্চিম আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান রুহুল আমিন।

এ উপলক্ষে সকাল ১১টায় মোরারবাজারে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি জালালপুর শাখার এসপিও (ব্যবস্থাপক) মোহাম্মদ কয়ছর আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি সিলেট পশ্চিম অঞ্চলের আঞ্চলিক কার্যালয়ের এসপিও মো. দস্তগীর আজম, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সদস্য শেখ মো. ছাদিম, সমাজকর্মী আজমল হোসেন, মোরারবাজারের বিশিষ্ট ব্যবসায়ী লিটন আহমদ প্রমুখ। ৩দিনব্যাপী এ ক্যাম্পেইন চলাকালে গ্রাহক হতে আগ্রহীদের বিনামূল্যে নতুন একাউণ্ট চালু করা হবে। এছাড়া দেয়া হবে এটিএম কার্ড। ক্যাম্পেইন চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত।

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!