সোমবার, ২৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

হজ কার্যক্রম শুরু, মিনায় হজযাত্রীদের ঢল



ছবি: সংগৃহীত

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে সৌদি আরবে। সোমবার (৮ জিলহজ) থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লাখো হজযাত্রী মক্কা থেকে মিনার উদ্দেশে যাত্রা করেছেন।

সৌদি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রোববার রাত থেকেই হজযাত্রীরা তালবিয়া পাঠ করতে করতে মিনার পথে রওনা হন। মিনাকে ‘তাঁবুর নগরী’ বলা হয়, যেখানে হজের প্রাথমিক গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পন্ন করা হয়।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখের বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর সঙ্গে দেশটির অভ্যন্তরীণ হজযাত্রীরাও হজে অংশ নিচ্ছেন।

মন্ত্রণালয় আরও জানায়, হজযাত্রীদের মিনায় স্থানান্তর, আবাসন, খাবার ও পরিবহনসহ সার্বিক ব্যবস্থাপনা আগেই সম্পন্ন করা হয়েছে। তাঁবুতে প্রবেশ, দিকনির্দেশনা ও বিভিন্ন সেবা নিশ্চিত করতে সমন্বিত ব্যবস্থাও চালু রয়েছে।

হজযাত্রীদের নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে মাঠপর্যায়ে নিয়মিত তদারকি ও নজরদারি অব্যাহত রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ইসলামী বিধান অনুযায়ী, ৮ জিলহজ বা ‘ইয়াওমুত তারবিয়া’ থেকে হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর ধাপে ধাপে আরাফাতের ময়দানে অবস্থান, মুজদালিফায় রাত্রিযাপন এবং জামারাতে পাথর নিক্ষেপসহ হজের অন্যান্য গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!