শনিবার, ৩০ মে ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

প্রধানমন্ত্রী তারেক রহমানের একটাই নির্দেশ সবার আগে বাংলাদেশ: এমপি এম এ মালিক



এমপি এম এ মালিক বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের একটাই নির্দেশ সবার আগে বাংলাদেশ। আমরা শহিদ জিয়ার সৈনিক। আমাদের বুকের গত ১৭ বছরের রক্তের দাগ মেটেনি। আমরা কারো প্রতি হিংসা বিদ্বেষ রাখিনা। কিন্তু বিএনপির পরিচয় দিয়ে যদি ফ্যাসিবাদী শক্তির গুপ্ত বাহিনী পার্টির বদনাম ও অপপ্রচার করে তবে কোন ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের গত ৩ মাসের সফলতা দেখে কিছু গুপ্ত বাহিনী বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছে। সাধারণ জনগণ ও কর্মী সমর্থকদের এ বিষয়ে সজাগ থাকতে অনুরোধ করছি।২৯ মে (শুক্রবার) বিকেলে ফেঞ্চুগঞ্জ উপজেলার এম এস সি পার্টি সেন্টারে আয়োজিত ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় ও মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন সিলেট – ৩ আসনের এমপি এম এ মালিক।অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি তসলিম আহমদ নেহারের সভাপতিত্বে ও যুগ্ম- সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সাহেদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান উদ্দিন, বিএনপি নেতা আব্দুল কাদির জিলা, রুহুল আমীন, এস এম সাব্বীর চৌধুরী জাকির, এহসান শাহেদ, শহিদ আহমেদ চৌধুরী জুলহান সহ উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!