রবিবার, ৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

বালাগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন : অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা এমপি এম এ মালিকের



সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম এ মালিক বলেছেন, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। অপরাধে জড়িত ব্যক্তিদের উদ্দেশে তিনি বলেন, অপরাধের পথ পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে আসুন, অন্যথায় এলাকা ছেড়ে যেতে হবে।
তিনি আরও বলেন, আমি সব শ্রেণি-পেশা ও মতের মানুষের প্রতিনিধি। এলাকার ও দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ লক্ষ্যে সাংবাদিকসহ সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।
শুক্রবার (৫ জুন) বিকেল ৩টায় বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের কলুমা গ্রামে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)-এর উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় মোরারবাজার-জনকল্যাণ সড়ক প্রশস্তকরণ এবং কলমপুর পর্যন্ত নতুন সড়ক নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দেন এমপি মালিক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও বিশিষ্ট সমাজকর্মী রোটারিয়ান সাহিদুল হক সোহেল।
এ সময় কলুমা গ্রামের হাওরপাড় এলাকায় সদ্য নির্মিত পাকা সড়কের পাশে ৩১০টি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ কর্মচির উদ্বোধন করা হয়।
দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলম পিন্টু এবং যুবদল নেতা বুরহান আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মুজিবুর রহমান, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, বিএডিসি (সেচ) সিলেটের উপসহকারী প্রকৌশলী মো. নাজমুল হাসান, যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহ আখতার হোসেন টুটুল, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এএসএম আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ সোহেল, দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজ আব্দুল হাদি, বিএনপি নেতা বাবরু মিয়া মেম্বার, ইয়াওর আলী, মিজানুর রহমান মির্জা, ইতালি নেপলি বিএনপির সাধারণ সম্পাদক সুলেমান বেগ, আজমান বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এনামুর রহমান, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম হেলাল, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মিজানুর রহমান মিজান, সিলেট জেলা ছাত্রদলের সদস্য নাসির আহমদ, মুছলেখ আহমদ, বিএনপি নেতা অজুদ মিয়া, রুনু মিয়া প্রমূখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!