সোমবার, ২৭ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল



ছবি :সংগৃহীত

এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আব্দুল খালেক কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের জন্য ১০ আগস্ট তারিখ নির্ধারণ করা হয়েছে। ওই দিন আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর শিক্ষার্থীরা বিভিন্ন মাধ্যমে তাদের ফলাফল জানতে পারবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল দেখার সুযোগ থাকবে।

চলতি বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেয় ১৮ লাখেরও বেশি পরীক্ষার্থী।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!