সোমবার, ৩ অগাস্ট ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচারের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিদ্যুৎ বিভাগের



ছবি :সংগৃহীত

জুন ও জুলাই মাসের বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার অভিযোগে দেশের বিভিন্ন স্থানে গ্রাহকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। অনেক গ্রাহকের দাবি, আগের তুলনায় বিদ্যুৎ ব্যবহার কম হলেও তাদের বিল বেড়েছে দুই থেকে তিন গুণ। কেউ কেউ স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি বিল পাওয়ার অভিযোগও করেছেন।

এমন পরিস্থিতিতে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ছড়ানো বিভিন্ন তথ্যের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ। বিভাগটির দাবি, অতিরিক্ত বিল নিয়ে কিছু ব্যক্তি ও গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে।

সোমবার (৩ আগস্ট) ‘অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগের বিষয়ে বিদ্যুৎ বিভাগের স্পষ্টিকরণ’ শিরোনামে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠীর পক্ষ থেকে অপপ্রচার চালানো হচ্ছে। বিদ্যুৎ বিভাগ এ ধরনের অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছে। এরই মধ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিলসংক্রান্ত যেসব অভিযোগ পাওয়া গেছে, সেগুলো বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলোর মাধ্যমে সমাধান করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, কোনো গ্রাহক অতিরিক্ত বিদ্যুৎ বিল পাওয়ার বিষয়ে অভিযোগ করতে চাইলে যথাযথ প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারবেন। অভিযোগ যাচাই করে এ বিষয়ে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

তবে কোনো ধরনের প্রমাণ ছাড়াই বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে মিথ্যা তথ্য প্রচার করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে বিদ্যুৎ বিভাগ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!