বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে ৩ মনোনয়নপত্র



ছবি :সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানান, জমা পড়া তিনটি মনোনয়নপত্রের মধ্যে একটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে এবং বাকি দুটি কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রমের পক্ষে দাখিল করা হয়েছে।

এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে।

এদিকে, গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার পর এখন যাচাই-বাছাই ও পরবর্তী নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করবে নির্বাচন কমিশন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!