মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক সচিব মশহুর আলী আর নেই: সিঙ্গাপুরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ



সাবেক সচিব মশহুর আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৭ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৮টার দিকে সিঙ্গাপুরে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একই দিন সিঙ্গাপুরেই তাঁর দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। কর্মজীবনে তিনি সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

সিঙ্গাপুরে জন্মগ্রহণকারী মরহুম মশহুর আলীর পৈতৃক নিবাস সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের তালতলা গ্রামে। তাঁর বাবার নাম মুন্সি আজমত আলী। ভাই-বোনদের মধ্যে তিনি ছিলেন পঞ্চম। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশে তাঁর চাচাতো ভাই তালতলা বশিরপুর জামে মসজিদের সেক্রেটারি ওবায়দুল হক সোহেল মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য দেশ-বিদেশে অবস্থানরত আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষের কাছে দুয়া চেয়েছেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!