রবিবার, ২৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

সিসিকে মোট ভোটার ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন



আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে এবার ভোটার ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন। গতবারের তুলনায় এবার মোট ভোটার বৃদ্ধি পেয়েছে ৩০ হাজার ৬৮৬ জন। ভোটার বাড়ার সাথে সাথে এবার বৃদ্ধি করা হয়েছে ভোট কেন্দ্রও। আগামী ৩০ জুলাই সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) এর ৪র্থ নির্বাচন অনুষ্টিত হবে। এরই মধ্যে প্রার্থীদের দৌড়ঝাপ যেমনটা বৃদ্ধি পেয়েছে তেমনি বৃদ্ধি পেয়েছে জনগনের ভোটাধিকারের আগ্রহ। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এবারের অনুষ্টিতব্য নির্বাচনে মোট ৩ লক্ষ ২১ হাজার ৭৩২ জন ভোটারের মধ্যে ১ লক্ষ ৭১ হাজার ৪৪৪ জন পুরুষ ও ১ লক্ষ ৫০ হাজার ২৮৮ জন মহিলা ভোটার রয়েছেন। গত নির্বাচনের তুলনায় ৭ টি ভোট কেন্দ্র বৃদ্ধি করা হয়েছে। সব মিলিয়ে এবারের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ন হবে এমনটাই আশা করেন নির্বাচন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!