মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

কুশিয়ারা নদীতে গোসল করতে নেমে তলিয়ে গেল তান্নী



সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে ডুবে নিখোঁজ হওয়া স্কুল ছাত্রীকে উদ্ধার কাজ স্থগিত করা হয়েছে। উপজেলার হাজী করম উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী তান্নি বেগম (১১) রবিবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরে গোসল করতে কুশিয়ারা নদীতে নামলে তলিয়ে যায়। সে পশ্চিম মল্লিকপুর গ্রামের শহিদুল ইসলাম সদু মিয়ার মেয়ে।

তার ডুবে যাওয়ার খবর পেয়ে উদ্ধার কাজ চালায় ফেঞ্চুগঞ্জ ও সিলেটের দমকল বাহিনী।  টানা কয়েক ঘন্টা দমকল বাহীনির ডুবুরি দল চেষ্টা করেও তান্নির সন্ধান না পাওয়ায় উদ্ধার কাজ স্থগিত ঘোষণা করা হয়।

উদ্ধারকারী দলের টিম লিডার মিজানুর রহমান জানান, অন্ধকার হয়ে যাওয়ায় উদ্ধার কাজ স্থগিত করা হয়েছে। উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করবেন। আগামীকাল (সোমবার) সকাল থেকে আবার উদ্ধার কাজ শুরু হবে।

এ দিকে তলিয়ে যাওয়া তান্নির খোঁজে কুশিয়ারা নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছেন স্থানীয়রাও।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!