শুক্রবার, ১৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ | ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

সরকারিকরণ হলো মঙ্গলচন্ডী নিশিকান্ত মডেল উচ্চ বিদ্যালয়



প্রতিষ্ঠার প্রায় ১শ’৩২ বছর পর সরকারিকরণ হলো ওসমানীনগরের মঙ্গলচন্ডী নিশিকান্ত মডেল উচ্চ বিদ্যালয়। ১৮ই জুলাই, বৃহস্পতিবার বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এই আদেশ জারী করা হয়।

উপসচিব লুৎফুন নাহার (সরকারি মাধ্যমিক-৩) স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বিষয়ে প্রয়োজনী ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি অনুলিপি/প্রতিলিপি প্রেরণ করা হয়েছে।

১৮৮৭ সালে উপজেলার তাজপুর ইউপির মঙ্গলচন্ডী বাজারে প্রতিষ্ঠিত হয় মঙ্গলচন্ডী নিশিকান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয়। পরবর্তীতে বিদালয়টি তাজপুর বাজারে স্থানান্তর করা হয়। সিলেট জেলার অন্যতম প্রাচীন এ বিদ্যালয়টি এলাকার শিক্ষা বিস্তারের পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি চর্চাতেও ব্যাপক ভূমিকা রাখছে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেকেই দেশ-বিদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। মঙ্গলচন্ডী নিশিকান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয়টি হচ্ছে নবগঠিত ওসমানীনগর উপজেলার প্রথম ও একমাত্র সরকারি মাধ্যমিক বিদ্যালয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ড. এনামুল হক সর্দার বলেন, অন্যতম এ প্রাচীন বিদ্যালয়টি সরকারি হওয়ায় ভালো লাগছে। আরো আগে হওয়ার কথা ছিলো। মামলা ও বিভিন্ন জটিলতায় তা হয়ে উঠেনি।তিনি বলেন, এ বিদ্যালয় থেকে পড়াশোনা করে হাজার হাজার মেধাবী ছাত্র বর্তমানে প্রতিষ্ঠিত। নতুন-পুরাতন সব শিক্ষার্থীর প্রত্যাশা ছিলো-বিদ্যালয়টি সরকারিকরণ হোক। এজন্য বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্টদের পক্ষ থেকে আমি বর্তমান সরকার, শিক্ষা বিভাগ, ওসমানীনগর উপজেলা প্রশাসন ও এলাকার সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!