বুধবার, ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

ক্রেতা-বিক্রেতাদের দুরত্ব সৃষ্টি করতে বালাগঞ্জ বাজারে ছক তৈরি



করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা ও ক্রেতা-বিক্রেতাদের দুরত্ব সৃষ্টি করতে বালাগঞ্জে প্রশাসনের উদ্যোগে ছক তৈরি করে দেয়া হয়েছে। গতকাল শুক্রবার (২৭ মার্চ) বালাগঞ্জ উপজেলার বিভিন্ন বাজার নিয়মিত পরিদর্শন শেষে বিকালে বালাগঞ্জ বাজারে ছক তৈরি করে দেন বালাগঞ্জ থানার অফিসার ইন চার্জ গাজী আতাউর রহমান।

করোনাভাইরাসের প্রকোপ মোকাবেলা ও গণসচেতনতা তৈরির লক্ষ্যে নিরাপদ দুরত্বে থেকে ক্রেতাদের কাছে মালপত্র বিক্রির জন্য এ ছক তৈরি বলে ওসি গাজী আতাউর রহমান জানান। জনগণের সচেতনতাই আমাদের এ মহামারির ভয়ানক থাবা থেকে বাঁচার একমাত্র উপায় বলেও তিনি মন্তব্য করেন।

গণসচেতনতামূলক এসব কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন – বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, এস আই অপুদাসগুপ্ত, পুলিশ সদস্যসহ স্বেচ্ছাসেবীরা।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!