বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

সিলেটে কোভিড-১৯ আক্রান্ত ডা.মঈন উদ্দিন আর নেই!



সিলেটে কোভিড-১৯ আক্রান্ত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন আরনেই। আজ ১৫ এপ্রিল ( বুধবার ) ভোর সাড়ে ৪টায় ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জানা গেছে- ৫ এপ্রিল সিলেটের প্রথম রোগী হিসেবে ডা. মঈন উদ্দিনের শরীরে করোনা রোগ ধরা পড়ে।

৭এপ্রিল তিনি নগরীর শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার উন্নতি না হলে ৮ এপ্রিল সেখান থেকে পরিবারের ইচ্ছায় চিকিৎসার জন্য তাকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে ৭ দিনপর আজ তিনি ইন্তেকাল করেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!