বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

বালাগঞ্জের দেওয়ানবাজারে প্রধানমন্ত্রীর বরাদ্ধ খাদ্যসামগ্রী বিতরণ 



বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্ধকৃত চালসহ বিভিন্ন সরকারি খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সরকারি পর্যায়ে ৯ম ধাপের বিতরণকৃত এসব খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, শুকনো খাবার ও শিশু খাদ্য। দেশব্যাপী করোনাভাইরাস (কোভিড ১৯) সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে ঘরে থাকা কর্মহীন, অসহায় শ্রমজীবী ও দুস্থদের মধ্যে সরকারি সহায়তার অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্ধকৃত এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বুধবার (২০ মে) দুপুরে দেওয়ান বাজার ইউনিয়নে ৯ম ধাপে ১০কেজি করে ৬শ পরিবারের মধ্যে ৬টন চাল বিতরণ করা হয়। এছাড়াও ৫০প্যাকেট শুকনো খাবার এবং ৯০প্যাকেট শিশুখাদ্য বিতরণ করা হয়েছে। এসব খাদ্যসামগ্রী বিতরণকালে দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, উপজেলা সমবায় অফিসার উৎপল চক্রবর্তী, ইউপি সদস্যবৃন্দ এবং করোনা ভাইরাস মোকাবেলায় গঠিত দেওয়ান বাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আমিনুর রহমান তুহেল, খায়রুল ইসলাম, শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!