শনিবার, ১৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

জালালপুরে আ.লীগ নেতা শাহীনের পারিবারিক উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ



দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নে ৩শ ৭০টি কর্মহীন শ্রমজীবী ও অস্বচ্ছল পরিবারের মধ্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্যসামগ্রী উপহার প্রদান করা হয়েছে। সিলেট জেলা আওয়ামী লীগ নেতা শহিদুর রহমান শাহীনের পারিবারিক উদ্যোগে স্থানীয় রায়খাইল গ্রামের অস্বচ্ছল পরিবারের মধ্যে এসব খাদ্যসামগ্রী উপহার প্রদান করা হয়।

রায়খাইল শিকদার বাড়ির বাসিন্দা জেলা আওয়ামী লীগ নেতা শহিদুর রহমান শাহীনের চাচাতো ভাই আমেরিকা প্রবাসী সমাজকর্মী আমিরুল ইসলাম টপি, চাচাতো বোন আমেরিকা প্রবাসী শামীমা আক্তার, নাছিমা আক্তার, যুক্তরাজ্য প্রবাসী শাহজাহান শিকদার, যুক্তরাজ্য প্রবাসী ভাগনি হুমায়রা ফাহমিন, চাচাতো ভাই জাকি ইসলাম তানিম এবং শহিদুর রহমান শাহীনের ছোটভাই আমেরিকা প্রবাসী সাইফুর রহমান জুবেরের অর্থায়নে এসব খাদ্যসামগ্রী উপহার দেয়া হয়েছে।

এদিকে গত বুধবার (২০ মে) দুপুরে রায়খাইল শিকদার বাড়িতে এসব খাদ্যসামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন – শহিদুর রহমান শাহীন, শামসুর রহমান সুজা, বিশিষ্ট মুরুব্বি হাবিবুর রহমান ছুফন, আব্দুল আহাদ, আব্দুস সালাম চৌধুরী সুহেল, ফারুক আহমদ চমক আলী, আব্দুশ শহীদ সেলু মিয়া, গৌছ মিয়া, আছকর আলী, রজত চক্রবর্তী, রাজিব চৌধুরী, নাসির উদ্দিন, সেলিম আলী, লায়েক মিয়াজী, শেখ শরিফ আহমদ রাজা, সালমান রাব্বি মুন, আরাফাত শিকদার, বাকের শিকদার, মাহিন শিকদার প্রমুখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!