মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

বালাগঞ্জে কন্যাদায়গ্রস্ত পিতাকে ‘আলাপুর ওয়েলফেয়ার গ্রুপ’-এর আর্থিক সহায়তা প্রদান 



বালাগঞ্জে দিনমজুর এক কন্যাদায়গ্রস্ত পিতাকে “আলাপুর ওয়েলফেয়ার গ্রুপ’-এর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার (১২ জুন) দেওয়ান বাজার ইউনিয়নের আলাপুর গ্রামের এক দিনমজুর অসহায় পিতার মেয়ের বিয়ের খরচের জন্য আলাপুর ওয়েলফেয়ার গ্রুপের পক্ষ থেকে নগদ ১৭ হাজার টাকার এ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। উক্ত অনুদান হস্তান্তর করেন আলাপুর ওয়েলফেয়ার গ্রুপের সদস্য শাহ আলম, আমিনুর রহমান তুহেল, গুলজার আহমদ জাকারিয়া ও মার্জান আহমদ।

আলাপকালে, অনুদান প্রাপ্ত ব্যক্তি মেয়ের বিবাহে এ আর্থিক সহায়তা পেয়ে অত্যান্ত খুশি বলে জানিয়েছেন। অল্প সময়ের মধ্যে যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এবং সর্বদা তাদের মঙ্গল কামনা করেছেন।

এদিকে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও বৈশ্বিক মহামারির মধ্যে ও নিজের মাতৃভূমি তথা জন্মস্থানের প্রতি মমতার তাগিদে আলাপুর ওয়েলফেয়ার গ্রুপের এমন অনুদানকে গ্রামের সর্বস্তরের মানুষ সাধুবাদ জানয়েছেন। তারা গ্রুপের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে এমন জনহিতকর কাজ ভবিষ্যতে অব্যাহত থাকবে এই আশাবাদ ব্যক্ত করেছেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!