বালাগঞ্জে অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচনের ভোট গ্রহণ চলছে। আজ ২০ অক্টোবর (মঙ্গলবার) সকাল ৮টা থেকে শুরু হওয়া নির্বাচন চলবে বিকাল ৪টা পর্যন্ত।
উপ-নির্বাচনে মোট ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তারা হচ্ছেন- আবজল তালুকদার (ফুটবল) ও হাবিব তালুকদার (টিউবওয়েল)।
ভোট গ্রহণের শুরু থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে পুলিশ ও আনসার সদস্যগণ দায়িত্বে নিয়োজিত রয়েছেন।
সকাল থেকেই ভোট কেন্দ্রে বালাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ মন্ডল, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান, বালাগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা সোহরাব হোসেন, নির্বাচনে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মো. সাইফুল ইসলাম, সহকারী প্রিজাইডিং অফিসার মো. আসিদ আলী, বালাগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ উল্যাহ বাহার, পূর্বগৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস উপস্থিত আছেন।




