বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

রায়হান হত্যার অভিযোগে এসআই আকবর গ্রেফতার!



বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনের শিকার রায়হানের (৩৪) হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ আবকর হোসেন ভূঁইয়াকে আজ গ্রেফতার করা হয়েছে। অনলাইন পত্রিকা ডেইলি সিলেট সূত্রে এমন খবর পাওয়া গেছে।

প্রসঙ্গত, গত ১১ অক্টোবর ভোরে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনের শিকার হন রায়হান আহমদ (৩৪) নামের এক যুবক। পরে সিলেট ওসমানী হাসপাতালে তিনি মারা যান। রায়হান সিলেট নগরীর আখালিয়ার নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে।

এই ঘটনায় ১২ অক্টোবর রাতে অজ্ঞাতনামাদের আসামি করে হেফাজতে মৃত্যু আইনে সিলেট কোতোয়ালি থানায় মামলা করেন রায়হানের স্ত্রী। এরপর পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হলে রায়হানকে ফাঁড়িতে এনে নির্যাতনের প্রাথমিক প্রমাণ পায় কমিটি। এই তদন্ত কমিটির সুপারিশে বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূইয়া, কনস্টেবল হারুনুর রশিদ, তৌহিদ মিয়া ও টিটু চন্দ্র দাসকে সাময়িক বরখাস্ত এবং এএসআই আশেক এলাহী, এএসআই কুতুব আলী ও কনস্টেবল সজিব হোসেনকে প্রত্যাহার করা হয়।

এদিকে, মঙ্গলবার দুপুরে পুলিশ লাইন্সে সুংযুক্ত থাকা অবস্থায় এই মামলার অন্যতম অভিযুক্ত সাময়িক বরখাস্ত টিটুকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পিবিআই সিলেটের পুলিশ সুপার (এসপি) খালেদুজ্জামান। এরপর তাকে আদালতে নিয়ে জামিন প্রার্থনা করা হয়। টিটুকে গ্রেফতারের ফলে চাঞ্চল্যকর এই মামলায় এই প্রথম কাউকে গ্রেফতার করা হলো। এখন অবশ্য এসআই আকবর গ্রেফতারের খবর ‍ও পাওয়া গেলো।

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!