মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

বালাগঞ্জের প্রবীণ মুরুব্বি শাহ্ সফিক উদ্দীনের ইন্তেকাল



বালাগঞ্জ উপজেলা পরিষদের বিগত নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী, সাবেক ছাত্রলীগ নেতা সৈয়দ মোস্তাক আহমদের পিতা, বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের জামালপুর গ্রামের প্রবীণ মুরুব্বি, পীরজাদা শাহ্ সফিক উদ্দীন আহমদ (৯৪) আর নেই। তিনি গত শুক্রবার (০৬ নভেম্বর) দুপুর ১টা ২০মিনিটের সময় সিলেট শহরের বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ছেলে, ৩মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজা আজ শনিবার (০৭ নভেম্বর) বাদ জোহর জামালপুর দক্ষিণ শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
এদিকে প্রবীণ মুরুব্বি, পীরজাদা শাহ্ সফিক উদ্দীন আহমদের মৃত্যুতে বালাগঞ্জ থেকে প্রকাশিত অনিয়মিত পত্রিকা আয়নার সম্পাদক, সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!