মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরায়েলের চলমান সামরিক হামলার প্রতিবাদ

জামিয়া গহরপুর এর বিক্ষোভ মিছিল



ফিলিস্তিনের মুসলমানদের উপর দখলদার ইসরায়েলের সামরিক বাহিনীর চলমান হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গহরপুর সিলেট। শনিবার (১৪ অক্টোবর) বাদ আছর জামিয়ার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে, ফিলিস্তিনে হামলা সইবে নারে মুসলমান, আল আকসায় হামলা সইবে না মুসলমান, নারায়ে তাকবির আল্লাহু আকবার, ইসরায়েলের ইহুদিরা হুঁশিয়ার সাবধান, বিশ্ব মুসলিম এক হও এক হও, মুসলমানদের এ্যাকশন ডাইরেক্ট এ্যাকশন, বদরের তলোয়ার গর্জে উঠুক আরেকবার, শাহ জালালের তলোয়ার গর্জে উটুক আরেকবার…। এমনি স্লোগানে স্লোগানে বিক্ষোভ মিছিল করে বিক্ষুব্ধ জনতা।বালাগঞ্জ উপজেলার স্থানীয় মাদ্রাসাবাজার থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি মোরারবাজার প্রদক্ষিন করে সেখানে সংক্ষিপ্ত সভাশেষে পুনরায় মাদ্রাসাবাজারে এসে শেষ হয়।
জামিয়ার ছাত্র-শিক্ষকের পাশাপাশি মিছিলে এলাকায় বিভিন্ন শ্রেণিপেশার মুসলিম জনতার স্বতস্ফুর্ত অংশ গ্রহণ করেন।

জামিয়া শিক্ষক মুফতি হাফিজ ছালেহ আহমদ মক্কীর পরিচালনায় পথসভায় বক্তৃতা করেন জামিয়ার শায়খুল হাদীস মাওলানা আব্দুল হাই উমরপুরী, শিক্ষাসচিব মুফতি আনোয়ার হোসেন শরীয়তপুরী, প্রধান মুফতি আল্লামা আব্দুল্লাহ, হাফিজ মুফতি মহিউস সুন্নাহ্ ও মুফতি ইশফাক আহমদ শাফে।সভায় বক্তারা ফিলিস্তিনে ইসরায়েলের অবৈধ দখলদারি এবং মুসলমানদের বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, একজন মুসলমান হিসেবে ফিলিস্তিনের পাশে দাঁড়ান আমাদের উচিত। হোক দুয়ার মাধ্যমে, প্রতিবাদের মাধ্যমে অথবা যেকোনো ত্যাগের বিনিময়ে।

এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিলিস্তিনের পক্ষে বিবৃতি প্রদানের জন্য ধন্যবাদ জানিয়ে, বক্তারা ইহুদী সন্ত্রাসীদে প্রতি বাংলাদেশের জাতীয় সংসদে নিন্দা প্রস্তাবসহ সরকার তথা দেশের পক্ষ থেকে ফিলিস্তিনিদের সহযোগিতা আহ্বান জানান।

সভায় ফিলিস্তিনসহ মুসলিম উম্মার শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ মোনাজাতও করা হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!