বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

রোমানিয়ার সঙ্গে বৈধ অভিবাসন নিয়ে দ্বিপক্ষীয় চুক্তির বিষয়ে একমত বাংলাদেশ



তুরস্কের আন্টালিয়ায় চলমান ‘আন্টালিয়া কূটনৈতিক ফোরাম’-এর ফাঁকে শনিবার (১২ এপ্রিল) রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী এমিল হুরিজেনুর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন খাতে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়। বিশেষভাবে বৈধ অভিবাসন ব্যবস্থাকে আরও কার্যকর ও গতিশীল করতে একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরের বিষয়ে উভয়পক্ষ সম্মত হয়েছে।

এছাড়াও কৃষি, গাড়ি ও রেল শিল্প, বাণিজ্য ও বিনিয়োগসহ একাধিক খাতে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। রোমানিয়া জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের আওতায় বাংলাদেশের জন্য জিএসপি প্লাস সুবিধা অব্যাহত রাখতে বাংলাদেশের প্রচেষ্টাকে তারা সমর্থন করবে।

উল্লেখ্য, বর্তমানে ভারতে অবস্থিত রোমানিয়ার দূতাবাস থেকে বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদান করা হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!