বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

ইউরোপে অবৈধ অভিবাসন রোধে নতুন নীতির আওতায় বাংলাদেশিদের আশ্রয় পাওয়া কঠিন হয়ে পড়বে



ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সাতটি দেশকে ‘নিরাপদ’ হিসেবে ঘোষণা করেছে, যার মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, কসোভো, কলম্বিয়া, মিশর, মরক্কো ও তিউনিশিয়া।

এই সিদ্ধান্তের ফলে এসব দেশ থেকে আসা আশ্রয়প্রার্থীদের আবেদন তিন মাসের মধ্যে দ্রুত নিষ্পত্তি করা হবে। ইউরোপ মনে করছে, এসব দেশের নাগরিকদের অধিকাংশ আবেদন ‘ভিত্তিহীন’ হওয়ায় ব্যর্থ হওয়ার সম্ভাবনা বেশি।

২০২৪ সালে বাংলাদেশ থেকে ৪৩ হাজারের বেশি মানুষ ইউরোপে আশ্রয়ের আবেদন করে, তবে সফলতার হার মাত্র ৩.৯৪%। এই তালিকায় বাংলাদেশের অন্তর্ভুক্তি মানে, প্রকৃত আশ্রয়প্রার্থীদের জন্য সুযোগ আরও কঠিন হয়ে উঠবে।

এ সিদ্ধান্ত এখনো ইউরোপীয় পার্লামেন্ট ও সদস্য দেশগুলোর অনুমোদনের অপেক্ষায়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!