রবিবার, ২৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

আওয়ামী লীগ নিষিদ্ধসহ ১২ দফা দাবি হেফাজতের



রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত মহাসমাবেশ থেকে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আহ্বানসহ ১২ দফা দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার দুপুরে সংগঠনটির নায়েবে আমীর মাওলানা মাহফুজুল হক মহাসমাবেশে ঘোষণাপত্র পাঠ করেন।

ঘোষণাপত্রে নারী সংস্কার কমিশন ও তার প্রতিবেদন বাতিল করে আলেম ও নারী প্রতিনিধি সমন্বয়ে নতুন কমিশন গঠনের দাবি জানানো হয়। পাশাপাশি রোহিঙ্গাদের জন্য ঘোষিত মানবিক করিডর প্রকল্প থেকেও সরে আসার আহ্বান জানানো হয়।

১২ দফার অন্যান্য দাবির মধ্যে রয়েছে:

সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস স্থাপন ও বহুত্ববাদ বাতিল,

২০১৩ সালের শাপলা চত্বর এবং জুলাইয়ের ঘটনায় নিহতদের বিচার করে ট্রাইব্যুনালের কার্যক্রম জোরদার করা,

চট্টগ্রামে উগ্র হিন্দুত্ববাদীদের হাতে নিহত সাইফুলের হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করা,

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে দায়ের করা সব রাজনৈতিক মামলা প্রত্যাহার ও গুম-খুনের বিচার,

গাজায় হামলা নিয়ে সরকারের শক্ত অবস্থান,

প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করা,

পার্বত্য অঞ্চলে বিদেশিদের কার্যক্রম বন্ধ,

কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা।

সকাল ৯টায় শুরু হওয়া মহাসমাবেশের উদ্বোধন করেন শাপলা চত্বরের শহীদ ইউনূস মোল্লার বাবা মো. নাজিম উদ্দিন। দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার নেতাকর্মী এতে অংশ নেন।

মহাসমাবেশ থেকে হেফাজত নতুন দুটি কর্মসূচিও ঘোষণা করেছে। এগুলো হলো—নারীর অধিকার প্রতিষ্ঠায় তিন মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন এবং আগামী ২৩ মে শুক্রবার বাদ জুমা দেশব্যাপী বিক্ষোভ মিছিল।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!