বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

বাংলাদেশ কিনছে চীনের জে-১০সি যুদ্ধবিমান



ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে আলোচনায় এসেছে চীনের আধুনিক যুদ্ধবিমান জে-১০সি, যা ভারতের রাফাল যুদ্ধবিমানের জবাব হিসেবে বিবেচিত হচ্ছে। এবার সেই যুদ্ধবিমানই কিনতে যাচ্ছে বাংলাদেশ।

ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশ বিমানবাহিনী (বিএএফ) চীনের ১৬টি জে-১০সি মাল্টিরোল যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। এগুলো পুরোনো এফ-৭ ইন্টারসেপ্টরের জায়গা নেবে।

বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান জানান, আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আধুনিকায়নের লক্ষ্যে যুদ্ধবিমান ও অ্যাটাক হেলিকপ্টার সংগ্রহের চেষ্টা চলছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই চুক্তি বাংলাদেশের সামরিক শক্তি বাড়াবে এবং দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক নিরাপত্তার ভারসাম্য বজায় রাখতে সহায়তা করবে। চীনের সঙ্গে দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতার ধারাবাহিকতায় এই জে-১০সি কেনা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

পাকিস্তান এরইমধ্যে ২০২২ সালে ২৫টি জে-১০সি সংগ্রহ করে দক্ষিণ এশিয়ায় নিজের শক্তি বাড়িয়েছে। এবার বাংলাদেশ হচ্ছে এই প্ল্যাটফর্মের দ্বিতীয় ব্যবহারকারী।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!