বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

নৌকা প্রতীক তপশিলে থাকছে, তবে ব্যবহারে নিষেধাজ্ঞা: ইসি সচিব



নিবন্ধন স্থগিত হওয়া রাজনৈতিক দল আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক ‘নৌকা’ তপশিল থেকে সরানো হয়নি, তবে সেটি আর কোনো দলের জন্য ব্যবহারের সুযোগ রাখা হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আখতার আহমেদ।

বুধবার (১৬ জুলাই) বিকেলে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের একটি অনানুষ্ঠানিক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ইসি সচিব বলেন, প্রতীকের তপশিলে ‘নৌকা’ প্রতীক রয়ে যাবে, কারণ প্রতীক নিষিদ্ধ করার কোনো বিধান নেই। তবে বিভ্রান্তি এড়াতে আপাতত ইসির সাপ্লিমেন্টারি প্ল্যাটফর্ম ওয়েবসাইট থেকে প্রতীকের তথ্য সরিয়ে রাখা হয়েছে।

তিনি আরও জানান, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হওয়ার কারণে দলটির প্রতীক, নাম ও নিবন্ধনের তারিখ বুধবার সকালে ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে।

এর আগে, চলতি বছরের ১২ মে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন।

প্রসঙ্গত, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, প্রতীক কখনও বাতিল হয় না। কোনো দল বিলুপ্ত হলেও তার প্রতীক সংরক্ষিত থাকে। পরবর্তীতে তা অন্য দলকে বরাদ্দ দেওয়া হতে পারে।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনর্বহালের ফলে দলটির নাম ও প্রতীক ইসির ওয়েবসাইটে পুনরায় যুক্ত করা হয়েছে বলে জানান সচিব আখতার আহমেদ।

তবে একটি প্রশ্নের জবাবে তিনি বলেন, শাপলা প্রতীক এখনো নির্বাচন কমিশনের প্রতীকের তপশিলে অন্তর্ভুক্ত হয়নি।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!