সোমবার, ১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ | ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Sex Cams

সিলেটে প্রবাসী আব্দুল আজিজ মাসুক ও খালেদ শাহাবউদ্দিন সংবর্ধিত



সৌদি আরবস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদ রিয়াদ’র সভাপতি, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের ডাইরেক্টর, বিশিষ্ট সমাজকর্মী, শিক্ষানুরাগী আব্দুল আজিজ মাসুক ও সৌদি আরবস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সহ-সভাপতি খালেদ শাহাব উদ্দিন-কে আল-ক্বোরআন শিক্ষা পরিষদ বাংলাদেশের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ বুধবার (১৩ আগস্ট) বিকালে সিলেট নগরীর দরগা মহল্লাস্থ আল-ক্বোরআন ওয়াসসুন্নাহ শিক্ষা কেন্দ্রের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আল-ক্বোরআন শিক্ষা পরিষদের সভাপতি শায়খুল কোররা মাওলানা ক্বারী সিরাজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন আল-ক্বোরআন ওয়াসসুন্নাহ শিক্ষা কেন্দ্রের সেক্রেটারি ও মদন মোহন কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফরিদ আহমদ। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রবাসী সমাজকর্মী আব্দুল আজিজ মাসুক এবং খালেদ শাহাব উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আমজাদ হোসাইন, দৈনিক ইত্তেফাকের সিলেট ব্যুরো প্রধান হুমায়ুন রশীদ চৌধুরী, দি নিউ নেশনের সিলেট ব্যুরো প্রধান এসএ শফি, প্রবাসী কমিউনিটি নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ শাহ ফুজায়েল আহমদ, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, সাংবাদিক ও লেখক শাহিদ হাতিমী। অনুষ্ঠানে সৌদি আরবস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদ রিয়াদ’র পক্ষ থেকে আল-ক্বোরআন পরিষদ বাংলাদেশকে নগদ ৬০হাজার টাকা অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ আহমদ ইব্রাহিম হাসান। মোনাজাত পরিচালনা করেন আল-ক্বোরআন শিক্ষা পরিষদের সভাপতি শায়খুল কোররা মাওলানা ক্বারী সিরাজুল ইসলাম।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!