মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল: উপদেষ্টা পরিষদে অনুমোদন পেল সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫



সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর সংশোধনী অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এর মাধ্যমে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে দায়ের করা সব মামলা বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠক শেষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সাংবাদিকদের জানান, ডিজিটাল সিকিউরিটি আইনের অধীনে হওয়া সব মামলা বাতিল করা হয়েছে। ফলে ওই আইনে দণ্ডপ্রাপ্ত ও অভিযুক্ত সকলেই মুক্তি পেয়েছেন।

সাইবার সুরক্ষা অধ্যাদেশের পাশাপাশি উপদেষ্টা পরিষদ ব্যক্তিগত ডাটা সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এবং জাতীয় উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-ও অনুমোদন দিয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নতুন এসব অধ্যাদেশের মাধ্যমে নাগরিকদের ব্যক্তিগত তথ্য ও উপাত্ত এখন আগের চেয়ে আরও নিরাপদ থাকবে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!