বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

মৌলভীবাজারে মহাসড়ক সংস্কার ও চার লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও লন্ডনে সমাবেশ



 

মৌলভীবাজার জেলার উন্নয়ন বৈষম্যের অবসান, ঢাকা–সিলেট মহাসড়ক সংস্কার ও চার লেনে উন্নীতকরণ, শমসেরনগর বিমানবন্দর চালু এবং জেলার সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ চার দফা দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় শহরের চৌমুহনা এলাকায় সর্বদলীয় ইসলামী সংগ্রাম পরিষদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক মাওলানা আহমদ বিলাল।
সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব হাফিজ মাওলানা আলাউর রহমান টিপু ও যুগ্ম সচিব এম. মুহিবুর রহমান মুহিব।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন—সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, মাওলানা জামিল আনসারী, সমাজসেবক সিরাজ সিদ্দিকী, মাওলানা হিফজুর রহমান ফুয়াদ, মাওলানা এনামুল হক, গোলাম মাওলা আহাদ ও অন্যান্যরা।
বক্তারা বৃহত্তর সিলেট অঞ্চলের রেল ও সড়ক যোগাযোগের উন্নয়নের দাবি জানান।

অন্যদিকে, একই দাবিতে ১৫ অক্টোবর (বুধবার) লন্ডনে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন ওয়ার্ল্ডওয়াইডের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ফাউন্ডার্স প্রেসিডেন্ট ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর এবং পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক শাহ শাফি কাদির।

এতে গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের সাবেক চেয়ারপার্সন নুরুল ইসলাম মাহবুব, প্রাউড টু বি সিলেটি ট্রাস্টের প্রেসিডেন্ট হারুনুর রশিদ, ইউনিটি অব মৌলভীবাজারের প্রেসিডেন্ট আব্দুর রউফ তালুকদার, সাধারণ সম্পাদক লিটন চৌধুরীসহ প্রবাসী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে মৌলভীবাজারবাসীর অবদান থাকা সত্ত্বেও উন্নয়নে এ জেলা দীর্ঘদিন ধরে উপেক্ষিত।
তারা অবিলম্বে ঢাকা–সিলেট মহাসড়ক চার লেনে উন্নীত ও সংস্কার, শমসেরনগর বিমানবন্দর চালু, এবং মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোর দাবি জানান।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!