
বালাগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এম মুজিবুর রহমান পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরব গমন করেছেন। তাঁর অনুপস্থিতিকালে উপজেলা বিএনপি’র প্রথম যুগ্ম সম্পাদক তোফায়েল আহমদ সোহেলকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর)
দলীয় সাংগঠনিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এ সিদ্ধান্ত অনুমোদন করেন সিলেট জেলা বিএনপি’র সভাপতি জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী
(প্রেসবিজ্ঞপ্তি)।



