মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

নির্বাচন বানচালের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: প্রেস সচিব



ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শরীয়তপুরের নড়িয়ার সুরেশ্বর দরবার শরীফ জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ বক্তব্য দেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।’ একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ‘যারা আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করবে বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাবে, তাদের কঠোরভাবে দমন করা হবে। পাশাপাশি যারা অনৈতিক দাবি তুলে নির্বাচন বানচালের চেষ্টা করছে, এই সরকার তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।’

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ‘যারা পতিত স্বৈরাচারের দল, তারা নিজেরাই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। তারা দাবি করছে শান্তিপূর্ণ রাজনৈতিক আন্দোলন করবে, কিন্তু বাস্তবে তারা তা না করে তাদের সরকার এবং তাদের কর্মীরা রাইফেল–পিস্তল হাতে নেমে শিশু-কিশোরদের হত্যায় লিপ্ত হয়েছে।’

প্রেস সচিব আরও বলেন, ‘তারা মনে করেছিলো—অনেক মানুষকে হত্যা করে ১৫ বছর সবাইকে চুপ করিয়ে রাখার পর আরও ১৫ বছর নীরব রাখা যাবে। কিন্তু নিজেদের কার্যকলাপের কারণেই তারা আজ নিজেরাই নিজেদের রাজনৈতিকভাবে বাইরে ঠেলে দিয়েছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!